বুগতি হত্যা মামলায় মোশাররফকে আদালতে হাজিরের নির্দেশ

বেলুচিস্তানের নেতা আকবর বুগতি খুনের মামলায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে আদালতে উপস্থিত থাকার জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। সোমবার কোয়েটার সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) এ নির্দেশ দেন। খবর বর্তমান পত্রিকার। কোয়েটা শহরে সন্ত্রাসবিরোধী আদালতে মোশাররফের বিরুদ্ধে চার্জশিট পেশ করে পুলিশ জানায়, নিরাপত্তার কারণে মোশাররফকে আদালতে হাজির করানো যাবে না। কিন্তু বিচারপতি মহম্মদ ইসমাইল পুলিশের সেই আর্জি খারিজ করে দেন। চার্জশিট গ্রহণ করে তিনি পুলিশের ক্রাইম ব্রাঞ্চকে নির্দেশ দেন আগামী ৩০ জুলাই অবশ্যই মোশাররফকে হাজির করাতে হবে।