সিরিয়ায় গোলাবর্ষণ ও বোমা হামলায় নিহত ২৯
প্রকাশ : ১৬ জুলাই ২০১৩, ২১:৩৩
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে বেশ কয়েকটি গ্রামে সরকারি বাহিনীর গোলাবর্ষণ ও বিমান হামলায় রবিবার অন্তত ২৯ জন নিহত হয়েছে।
সোমবার ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সেনাবাহিনী পাঁচটি হামলা চালিয়েছে। এগুলোর মধ্যে মাগহারা গ্রামে একটি হামলা চালানো হয়। এতে ১৩ জন নিহত হয়। ইফতারের কিছু আগে এই হামলা চালানো হয়।