খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন ২৪ জুলাই

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে ২৩টি পদে ৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী তফশীল অনুযায়ী গত রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কোন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে আগামী ২৪ জুলাইয়ের নির্বাচনে ৬ সহস্রাধিক ভোটার ৮০ জন প্রার্থীর মধ্য থেকে নির্বাচিত করবেন তাদের ২৩ সদস্যের কার্যনির্বাহী পরিষদ। নির্বাচন পরিচালনা কমিটি সূত্র জানায়, মনোনয়নপত্র প্রত্যাহার না করায় সভাপতির একটি পদে চারজন প্রার্থী রয়েছেন। সভাপতি প্রার্থীরা হলেন- এম. এ আজিজ, কাজী আব্দুল আলীম, মোঃ নাদির উদ্দিন খান, মোঃ শাহাদাত্ মৃধা ও কাজী শহীদুল ইসলাম। এছাড়া সহ-সভাপতির তিনটি পদে প্রার্থী রয়েছেন ৮ জন। তারা হলেন- মোঃ আউয়াল দিদার, মোঃ আনোয়ার হোসেন আয়নাল, মোঃ ইলিয়াস হোসেন সোহেল, শেখ আবুল কাশেম, মোঃ গিয়াস আলী খান, মোঃ জাহিদ হোসেন, মোঃ মতিয়ার রহমান ও মোঃ মোস্তাকিন খান। সাধারণ সম্পাদকের একটি পদে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বিপ্লব ও সাবেক সভাপতি কাজী নুরুল ইসলাম।