দক্ষিণাঞ্চলে সৈন্য কমাতে পারে থাইল্যান্ড
প্রকাশ : ১৬ জুলাই ২০১৩, ২১:৩৪
থাইল্যান্ডের গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলে সহিংসতা কমে গেলে সেখান থেকে সৈন্য কমানোর বিষয়টি বিবেচনা করবে দেশটির সরকার। মঙ্গলবার থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী প্রাচা প্রোমং বলেন, আমরা ওই অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার করতে চাই না। কিন্তু আমরা সেখান থেকে সৈন্য কমিয়ে যুদ্ধের পরিবর্তে উন্নয়নের দিকে দৃষ্টিপাত করতে চাই।
রমজান মাসে সহিংসতা কমানোর ব্যাপারে থাই সরকার ও বারিসান রেভোলুসি ন্যাশনাল (বিআরএন) মুসলিম জঙ্গি সংগঠন ঐক্যমত্যে পৌঁছানের পর তার এ মন্তব্যটি এলো। তিনি আরো বলেন, মুসলমানদের এই পবিত্র মাসের প্রথম সপ্তাহে ওই এলাকায় খুব কম সহিংস ঘটনা ঘটেছে এবং কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে প্রায় এক দশক ধরে চলা সংঘর্ষে পাঁচ হাজার সাত শতাধিক লোকের প্রাণহানি ঘটেছে।