সংবাদ কণিকা

নীল গ্রহ আবিষ্কার জ্যোতির্বিজ্ঞানীরা সমপ্রতি পৃথিবী থেকে প্রায় ৬৩ আলোকবর্ষ দূরের একটি গ্রহের নীল রং নির্ণয় করতে সক্ষম হয়েছেন। জ্যোতির্বিজ্ঞানীরা এই প্রথম সৌরজগতের বাইরেও একটি নীল গ্রহের সন্ধান পেয়েছেন। এ ব্যাপারে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ এক্সেটারের গবেষক ফ্রেডরিক পন্ট জানান, এবারই সত্যিকার অর্থে কোন গ্রহের রং বের করা সম্ভব হয়েছে। এর আগে কখনও সৌরজগতের বাইরের কোন গ্রহের ক্ষেত্রে এমন সাফল্য অর্জিত হয়নি।—ইয়াহু নিউজ কাজে ডিমেনশিয়া কমায় ফ্রান্সের একদল বিজ্ঞানী সমপ্রতি এক গবেষণা চালিয়ে বলেছেন, দেরি করে অবসর নিলে ডিমেনশিয়া রোগীর সংখ্যা কমতে পারে। তারা বলছেন, কোন ব্যক্তি যদি এক বছর বেশি কাজ করেন তাহলে তার ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি ৩ দশমিক ২ শতাংশ কমে যায়। প্রায় পাঁচ লাখ মানুষের ওপর জরিপ চালিয়ে এসব তথ্য জানতে পেরেছেন ফরাসি বিজ্ঞানীরা।—এপি ধূমপান ত্যাগে খাঁচা ধূমপান ত্যাগ করার জন্য অভিনব এক পন্থা বের করেছেন এক তুর্কি নাগরিক। ইব্রাহিম ইউসেল নামে ঐ ব্যক্তি দৈনিক দুই প্যাকেট সিগারেট গ্রহণ করতেন। কিন্তু বিষয়টির ক্ষতিকর দিক উপলব্ধি করে ধূমপান ত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। ধূমপান ত্যাগের জন্য তিনি মাথায় কপার-ওয়ারের তৈরি খাঁচা পরেছেন। খাঁচাটি সবসময় তালাবন্ধ থাকে এবং এর দুটি চাবি রয়েছে। এ দুটি চাবির একটি তার স্ত্রীর কাছে এবং অন্যটি তার কন্যার কাছে থাকে। —সিএনএন