ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির এএসআই’র বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা

গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া গোয়েন্দা পুলিশের আলোচিত এএসআই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। এক তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এই মামলা হয়। এর আগে ভিকটিমের পরিবার নির্যাতনের বিচার চেয়ে পুলিশ সুপারের কাছে অভিযোগ দেয়। স্থানীয় পুলিশ প্রশাসন ভিকটিম আকলিমা আক্তার আঁখি ও তার মা পারুল বেগমকে মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করতে তত্পর হয়ে ওঠে। পাশাপাশি বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হয় তাদের। বাধ্য হয়ে গতকাল ভিকটিমের মা পারুল বেগম আদালতে উপস্থিত হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে জেলা গোয়েন্দা পুলিশের এএসআই মো. জাহাঙ্গীর আলমকে আসামি করে মামলা দায়ের করেন। আদালত অভিযোগ তদন্তের জন্য র্যাব-৯ কে নির্দেশ দিয়েছে।