গোবিন্দগঞ্জে ৭টি তাজা ককটেল উদ্ধার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
প্রকাশ : ১৬ জুলাই ২০১৩, ২২:৩৭
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল মঙ্গলবার র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ঢাকা-রংপুর মহাসড়কের কালীতলা নামক স্থানে একটি কলা ক্ষেত থেকে ৭টি তাজা ককটেল উদ্ধার করেছে।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের এসআই রফিকের নেতৃত্বে র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এই ককটেলগুলো উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানায় নিয়ে আসে। পরে বালতি ভর্তি পানিতে ডুবিয়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়। গোবিন্দগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শেখ দেলোয়ার হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।