সিঙ্গাপুরে ব্রিটিশ ফ্লাইট ম্যাগাজিন সম্পাদকের চার বছর কারাদণ্ড

সিঙ্গাপুরে পুলিশের মুখে থু থু ছিটানোর দায়ে এক বৃটিশ ফ্লাইট ম্যাগাজিন সম্পাদককে ৪ বছরের কারাদণ্ড ও আট হাজার ডলার জরিমানা করা হযেছে। সম্প্রতি জেলা জজ আদালত এই রায় প্রদান করেন। সূত্রে জানা যায়, টাইগার এয়ারওয়েজের ফ্লাইট ম্যাগাজিন-এর সম্পাদক ফরগান ডানকান (৩৪) গত বছরের ১৯ ডিসেম্বর সমুদ্র তীরবর্তী একটি ক্লাবে আয়োজিত কোম্পানির ক্রিসমাস পার্টিতে অংশ নেন। পার্টিতে প্রচুর মদ্যপান করেন তিনি। গভীর রাতে সিঙ্গাপুর পুলিশ মাতাল অবস্থায় তাকে রাস্তায় শুয়ে থাকতে দেখেন। ডানকান পুলিশের সাথে খারাপ ব্যবহার করলে পুলিশ তাকে গ্রেফতার করে। একপর্যায়ে তিনি সার্জেন্ট ওয়ালিদ জামব্লাত আবদুল্লাহর মুখে থু থু ছুঁড়ে মারেন। আদালত সাক্ষ্যগ্রহণ শেষে তাকে এই দণ্ড প্রদান করে। ফরগান ডানকানের আইনজীবী ট্যারেন্স ট্যান বলেন, ডানকান এই ঘটনার জন্য লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী। তবে আদালত যা রায় দিয়েছে, সেটাই চূড়ান্ত। এখানে আপিলের কোন সুযোগ নেই। বর্তমানে বৃটিশ সম্পাদক সিঙ্গাপুরের কারাগারে শাস্তি ভোগ করছেন।