উল্টো রথযাত্রায় হরতাল না করার অনুরোধ
প্রকাশ : ১৬ জুলাই ২০১৩, ২২:৩৯
আগামীকাল বৃহস্পতিবার শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোত্সব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করার উদ্দেশ্যে বৃহস্পতিবার হরতাল দেয়া থেকে বিরত থাকার জন্য সকল রাজনৈতিক দলের প্রতি অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)। গতকাল মঙ্গলবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।