জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের পরীক্ষা স্থগিত
প্রকাশ : ১৬ জুলাই ২০১৩, ২২:৪০
জামায়াত ইসলামী ডাকা হরতালের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন আজ বুধবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই পরীক্ষার নতুন সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে পরে জানানো হবে। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য (www. nuadmission.info) এবং (www.nubd.info) ওয়েবসাইটে জানা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।