চৌমুহনীতে পরিবহন শ্রমিকদের সংঘর্ষে আহত ১০
চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ১৬ জুলাই ২০১৩, ২৩:০৯
চৌমুহনীতে পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষে গত দুই দিনে ১০ জন আহত হয়েছেন। আলীফ নামে নতুন একটি পরিবহনের বাস লক্ষ্মীপুর থেকে চৌমুহনীর উপর দিয়ে ফেনী পর্যন্ত চলাচল শুরুর ঘটনা নিয়ে এই সংঘর্ষের সময় কয়েকটি বাস ভাংচুরের ঘটনাও ঘটে।
মঙ্গলবার চৌমুহনীতে বৃহত্তর নোয়াখালী জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, চৌমুহনী পূর্বাঞ্চল বাস-মিনিবাস মালিক সমিতি, আল আমীন পরিবহন ও নোয়াখালী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন যৌথ সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, রুট পারমিট, মালিক বা শ্রমিক সংগঠনের অনুমোদন ছাড়া হঠাত্ করে আলীফ পরিবহনের বাস চলাচল শুরু করায় উত্তেজনা সৃষ্টি হয়। এ নিয়ে মামলাও হয়েছে। জানা গেছে, পরিবহন শ্রমিকদের মধ্যে এখনো উত্তেজনা রয়েছে। যে কোন সময় বড় ধরনের সংঘর্ষ শুরু হতে পারে।