মেহেন্দিগঞ্জে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

মেহেন্দিগঞ্জ উপজেলার ভোঙ্গা কাদিরাবাদ এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে বিদ্যুত্পৃষ্ট হয়ে একই বাড়ির দু’জনের মৃত্যু হয়েছে। প্রতিবেশিরা জানান, হোসেন হাওলাদার (৫৫) নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইনের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুত্স্পৃষ্ট হলে আরিফ তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুত্ষ্পৃষ্ট হন। দু’জনেই গুরুতর আহত হয়। উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডা. সাইয়েদুর রহমান তাদের মৃত ঘোষণা করেন।