রাজবাড়ীর দুই মন্দিরে প্রতিমা ভাংচুর
প্রকাশ : ১৬ জুলাই ২০১৩, ২৩:১০
জেলা সদরের খানগঞ্জ ইউনিয়নের বেলগাছির পুরাতন বাজার এলাকায় গত সোমবার দুর্বৃত্তরা পৃথক দুটি কালি মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভাঙচুর করেছে। গভীর রাতের কোন এক সময় দুর্বৃত্তরা বেলগাছি পুরাতন বাজারের পূর্বপাশে থাকা শত বছরের পুরানো খোশবাড়ী রক্ষা কালি মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভাঙচুর করে পালিয়ে যায়।
খোশবাড়ী রক্ষা কালি মন্দিরের পশ্চিমপাশের মাত্র আধা কিলোমিটার দূরে অবস্থিত পোদ্দার বাড়ীর পারিবারিক কালি মন্দিরেও দুর্বত্তরা হামলা চালায়। গতকাল মঙ্গলবার রাজবাড়ীর সিনিয়র সহকারী পুলিশ সুপার জেলা পুলিশ প্রশাসনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।