যশোরে সাংবাদিক শামছুর হত্যাকাণ্ডের ১৩ বছর পরও বিচার পাওয়া যায়নি
প্রকাশ : ১৬ জুলাই ২০১৩, ২৩:১১
যশোরে সাংবাদিক শামছুর রহমান হত্যাকাণ্ডের ১৩ বছর পরও বিচার পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার এ উপলক্ষে শোকর্যালি, কালো ব্যাজধারণ, শহীদের কবরে পুষপমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়
যশোর প্রেসক্লাবে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আমিরুল আলম খান।
জেইউজে সভাপতি সাজ্জাদ গণি খান রিমনের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক শামছুর রহমানের সহধর্মিণী সেলিনা আক্তার লাকী, প্রেসক্লাব যশোরের সভাপতি মিজানুর রহমান তোতা, সাবেক সভাপতি ও যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, বাংলাদেশে ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুারো সদস্য ইকবাল কবির জাহিদ প্রমুখ।