কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
আতাউর রহমান মিন্টু, গফরগাঁও সংবাদদাতা
প্রকাশ : ১৭ জুলাই ২০১৩, ১৮:৪২
ময়মনসিংহ
এ বছর অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে মুক্তপায়রা খেলাঘর আসরের উদ্যোগে গত ৯ জুলাই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মুক্তপায়রা খেলাঘর আসরের প্রতিষ্ঠাতা ও দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ফাইজুস সালেহীন। অনুষ্ঠান উদ্বোধন করেন, অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী। প্রধান অতিথি ছিলেন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ড. আবু সাইদ। সাংস্কৃতিক অনুষ্ঠানে মুক্তপায়রা খেলাঘর আসরের তানজিনা, প্রাপ্তি, কৃষ্টি, অহনা, ইতু, দিপ্ত, দিশা, আশা, সুলতানা, ফারহানা, মায়মুনা, মাটি, তাহিরা, তানহা ও লিজা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।