কুমারখালির জিডি সামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুলে নবীনবরণ অনুষ্ঠিত
সোহেল হাবিব, কুমারখালি, কুষ্টিয়া
প্রকাশ : ১৭ জুলাই ২০১৩, ১৮:৪২
কুষ্টিয়া
গান-বাজনা আলোচনা আর নৃত্যের তালে তালে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয় কুমারখালির জিডি সামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বেগম সুলতানা তরুণ। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবদুস সাত্তার মঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাডভোকেট জয়দেব বিশ্বাস, শরিফুল ইসলাম মাসুম, বিমল কুমার বিশ্বাস, শহিদুল ইসলাম, রবিউল আওয়াল প্রমুখ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।