সাহিত্যিক ড. আবুল হাসান শামসুদ্দিনের জীবন ও কর্ম স্মারক গ্রন্থের প্রকাশনা উত্সব

গাইবান্ধা গাইবান্ধা সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক ও বিশিষ্ট সাহিত্যিক ড. আবুল হাসান শামসুদ্দিনের জীবন ও কর্ম স্মারক গ্রন্থের প্রকাশনা উত্সব গত ১৩ জুলাই সন্ধ্যায় স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রকাশনা উত্সব কমিটির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সৈয়দ শামস-উল-আলম হীরুর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার সম-সাময়িক সহকর্মী গাইবান্ধা সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক রমজান আলী, অধ্যাপক আয়তুল হক ও অধ্যাপক আকরাম আলী। স্মারক গ্রন্থের মূল্যায়ন করে বক্তব্য রাখেন অধ্যাপক মাজহারউল মান্নান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকাশনা উত্সব কমিটির সদস্য সচিব মশিয়ার রহমান খান। স্মৃতিচারণ করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী শাখাওয়াত হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মশিউর রহমান, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব হাসান মাহমুদ সিদ্দিক, আমিনুল ইসলাম গোলাপ, সাংবাদিক গোবিন্দলাল দাস প্রমুখ। লেখকের রচনা থেকে পাঠ, আবৃত্তি ও নিবেদিত স্বরচিত কবিতা পাঠ করেন, ইবনে সিরাজ, আবু জাফর সাবু, সরোজ দেব, গৌতমাশিষ গুহ সরকার, দেবাশীষ দাস দেবু, রজতকান্তি বর্মন, খোন্দকার নিপন, পিটু রশিদ, অদ্বিত্ব শাপলা, শাহনাজ আমিন মুন্নি, কিংশুক ভট্টাচার্য প্রমুখ। শেষে সংগীত পরিবেশন করেন অসীম চৌধুরী ও সোমা সেন। বৃন্দ আবৃত্তিতে অংশ নেন অভিনয় আবৃত্তি চর্চা কেন্দ্রের শিল্পীগণ।