জোকস

 একবার এক ডিনার পার্টি শেষে বক্তৃতা দেওয়ার জন্য সবাই খুব করে ধরলেন বিখ্যাত লেখক মার্ক টোয়েনকে। মার্ক টোয়েন প্রথমে কিছুতেই রাজি হতে চাইছিলেন না। কিন্তু শেষ পর্যন্ত সবার পীড়াপীড়িতে বক্তব্য দিতে দাঁড়ালেন। তবে একটা শর্তে, তিনি আজ কোনো বক্তব্য দেবেন না, বরং সবাইকে একটা গল্প শোনাবেন। এতে সবাই তো আরও খুশি। শুরু করলেন মার্ক, ‘আপনারা অনেকেই হয়তো জানেন যে রোমান সম্রাটরা এরেনাতে বন্দি এবং ক্ষুধার্ত মানুষকে একসঙ্গে ছেড়ে দিয়ে মজা দেখতো। তো এমনই এক আয়োজনে একবার এক কবিকে ছেড়ে দেওয়া হলো ক্ষুধার্ত সিংহের সামনে। সিংহটা কবিকে আক্রমণ করতে যাবে এমন সময় দেখা গেল কবি যেন সিংহটাকে কানে কানে কী একটা বললেন। আর এটা শুনেই সিংহটা বিমর্ষ মুখে কবিকে আক্রমণ না করেই ফিরে গেল। এই দৃশ্যে অবাক হয়ে সম্রাট কবির কাছে জানতে চাইলেন, তুমি সিংহটাকে কী এমন বললে যে সেটা তোমাকে না আক্রমণ করেই ফিরে এলো। কবি তখন বললেন, ‘আমি শুধু সিংহটার কানে কানে এটাই বলেছিলাম যে, আমাকে খাচ্ছ যখন খাও। তবে খাওয়ার পরে এটা নিয়ে কিন্তু তোমাকে একটা বক্তৃতা দিতে হবে!’  জিমনেসিয়ামে ক্রিকেট টিমকে ব্যায়াম করাচ্ছেন কোচ— :ছেলেরা এবার মাটিতে পিঠ ঠেকিয়ে শুয়ে পড় এবং সাইকেল চালানোর মতো করে একটানা শূন্যে পা চালাতে থাকো। কোচের ইচ্ছা ছিল কমপক্ষে পাঁচ মিনিট এভাবে শূন্যে সাইকেলের প্যাডেল ঘোরানোর ব্যায়াম করাবেন। কিন্তু দুই মিনিট শেষ না হতে হতেই তিনি আবিষ্কার করলেন যে কোনার দিকের একটি ছেলে পা না ছুড়ে দিব্যি চুপ করে পা তুলে শুয়ে আছে। তার কাছে যেয়ে কোচ ধমকের সুরে জানতে চাইলেন, ‘তুমি প্যাডেল ঘুরাচ্ছো না কেন?’ ‘জ্বি, স্যার! আমি তো এখন সাইকেলে করে ঢাল বেয়ে নামছি তাই প্যাডেল ঘোরাতে হচ্ছে না!’