ডিএসই ব্রড এবং ডিএস-৩০ সূচক পুনর্মূল্যায়ন

নিয়মানুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স এবং ডিএস-৩০ সূচক পুনর্মূল্যায়ন করা হয়েছে। এতে ব্রড সূচকে তিনটি কোম্পানি যুক্ত হয়েছে। আর ডিএস-৩০ সূচকে যুক্ত হয়েছে ৫টি কোম্পানি। একই সময়ে ডিএস-৩০ সূচক থেকে বাদও পড়েছে ৫টি কোম্পানি। যা ২১ জুলাই থেকে কার্যকর হবে। জানা গেছে, ডিএসই’র ব্রড ইনডেক্সের প্রান্তিক পুনর্মূল্যায়নে আইপিও সংযোজন এবং ডিএস-৩০ সূচক পুনর্মূল্যায়ন ডিএসই ইনডেক্স ম্যাথেডলেজি অনুযায়ী করা হয়েছে। যা এসঅ্যান্ডপি ডো জোনসের সূচক পরিকল্পনা অনুযায়ী ডিএসই’র সূচক কমিটির তত্ত্ববধানে করা হয়েছে। ব্রড সূচকে নতুন যুক্ত হওয়া কোম্পানি তিনটি হলো- প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ওরিয়ন ফার্মা লিমিটেড। অপরদিকে এসঅ্যান্ডপি ডো জোনসের সূচক শীর্ষক পরিকল্পনা অনুযায়ী অর্ধ-বার্ষিক পুনর্মূল্যায়ন অনুযায়ী ডিএস-৩০ সূচকে ৫টি কোম্পানি যুক্ত হয়েছে। এগুলো হলো- উত্তরা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। আর ডিএস-৩০ থেকে পাঁচটি প্রতিষ্ঠানকে তালিকাচ্যুত করা হয়েছে। এগুলো হলো- এমজেএল বাংলাদেশ লিমিটেড, কেয়া কসমেটিকস লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড।