অস্ট্রেলিয়া উপকূলে শরণার্থীবাহী নৌকা ডুবে ৪ জনের প্রাণহানি

অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপের উপকূলে প্রায় দেড়শ’ শরণার্থীবাহী একটি নৌকা ডুবে চারজনের মৃত্যু হয়েছে। নৌবাহিনীর দুটি জাহাজ ১৪৪ জনকে সাগর থেকে উদ্ধার করেছে। ডুবে যাওয়ার সময় নৌকাটি ক্রিসমাস দ্বীপ থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে ছিল বলে অস্ট্রেলিয়ার সীমান্ত কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি অনলাইন।