পিরোজপুরে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি

প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড মর্যাদা প্রদান, সহকারী শিক্ষকদের বেতন আপগ্রেড করা ও প্রধান শিক্ষক পদে পদোন্নতির জটিলতা নিরসনের দাবিতে পিরোজপুরে মঙ্গলবার থেকে দুইদিনব্যাপী কর্মবিরতি শুরু হয়েছে। শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থেকে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালন করে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ডাকে দেশব্যাপী এ কর্মসূচি পালিত হচ্ছে।