শ্রীপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার

শ্রীপুরে এক গার্মেন্টস কর্মীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে পুলিশ মাহাবুবুল আলম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। জানা যায়, কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের আঃ কাদের মাস্টারের পুত্র মাহাবুবুল আলম এক গার্মেন্টস কর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় আড়াই বছর ধরে একত্রে বসবাস করে আসছিল। এক পর্যায়ে গার্মেন্টস কর্মী অন্তঃস্বত্তা হওয়ার পর বিয়ের জন্য চাপ দেয়। বিষয়টি জানাজানি হলে ১১ জুলাই কথিত প্রতারক আলম তার সাঙ্গপাঙ্গ নিয়ে ওই গার্মেন্টস কর্মীকে অপহরণ করে নিজ বাসায় আটকিয়ে রেখে গর্ভপাত ঘটানোর চেষ্টা করে। তাতে ব্যর্থ হয়ে তাকে মারধর করে মাওনা চৌরাস্তায় ফেলে যায়। স্থানীয় লোকজন তাকে প্রথমে মুমূর্ষু অবস্থায় শ্রীপুর ও পরে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। নির্যাতিতের মা র্যাব-১ কে বিষয়টি জানালে ১৪ জুলাই রাতে র্যাব মাহাবুবুল আলম ও স্বপন নামের অন্য একজনকে আটক করে থানায় সোপর্দ করে। এলাকাবসি জানিয়েছে, আটক মাহাবুবুল আলম শ্রমিক লীগ নেতা এবং এক এমপির এপিএস ভাই পরিচয়ে এসব অনৈতিক কাজ করে আসছিল।