রাজীবপুরে বিনামূল্যে কৃষি যন্ত্র বিতরণ

রাজীবপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আইএপিপি (ইন্টিগ্রেটেড এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি প্রজেক্ট) এর সহযোগিতায় এলএফএসভুক্ত ৮টি কৃষক দলের মাঝে ৬টি শ্যালো মেশিন ও ২টি মাড়াই যন্ত্র বিনামূল্যে বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার কৃষি যন্ত্র কৃষকদলের হাতে তুলে দেন উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল লতিফ খান, কৃষি কর্মকর্তা আকতারুজ্জামান, স্থানীয় আ’লীগ সভাপতি আব্দুল হাই সরকার, প্রাণি সম্পদ কর্মকর্তা ছানোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার প্রমুখ।