হোমনায় ভুয়া র্যাব দম্পতি গ্রেফতার

হোমনা উপজেলায় এক ভুয়া র্যাব দম্পতি আটকের পর ক্ষমা প্রার্থনায় মুক্তি পেয়েছে। বুধবার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রভাব খাটাতে গিয়ে এ ঘটনা ঘটে। হাসপাতাল ও থানা সূত্রে জানা গেছে, হাসপাতালে চিকিত্সাধীন এক স্বজনের জন্য অতিরিক্ত দাপট দেখাতে গিয়ে মিনা হোসাইন নূরী নামে এক মহিলা নিজেকে র্যাবের ক্যাপ্টেন এবং স্বামী মো. কামাল হোসেন র্যাবে চাকরি করার পরিচয় দিয়ে কর্মরত চিকিত্সক মো. জহিরুল ইসলামের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। একজন র্যাব কর্মকর্তার আচরণ, ভাষা এবং “হোয়াট টু ডু” এমন ইংরেজি বলার ধরন দেখে সন্দেহ হলে তিনি পুলিশকে খবর দেন। থানার ওসি আসলাম সিকদার জানান, এ ঘটনায় তারা ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে ডাক্তার তার অভিযোগ প্রত্যাহার করায় তাদের ছেড়ে দেয়া হয়। মিনা হোসাইন হোমনা উপজেলার দড়িচর গ্রামের বাচ্চু মিয়া প্রধানের মেয়ে এবং স্বামী কামাল হোসেন দাউদকান্দি উপজেলার হাসনাবাদ গ্রামের তাইজুদ্দিনের ছেলে।