ডুমুরিয়ায় পাঁচ চাঁদাবাজ আটক

একটি সাধারণ ডাইরির সূত্র ধরে মঙ্গলবার উপজেলার শরাফপুর, সাহস, মৈখালী ও উলা এলাকায় অভিযান চালিয়ে ডুমুরিয়া থানা পুলিশ ৫ চাঁদাবাজকে আটক করেছে। উপজেলার মৈখালী গ্রামের মমতাজ উদ্দিনের পুত্র শিক্ষক আতাউর রহমান গাজীর (৪২) নিকট থেকে একদল চাঁদাবাজ ৪ জুলাই রাতে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় চাঁদাবাজরা মোবাইল ফোনে জীবননাশের হুমকি দেয়। এরপর উক্ত শিক্ষক ১১ জুলাই ডুমুরিয়া থানায় ৫১৭ নম্বর একটি সাধারণ ডাইরি করেন। পরে ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার মৈখালী গ্রামের শামীম সানা (৩০), লাবু সানা (২৮), বাবর সরদার , উলা গ্রামের আবুল কাশেম (২৮) ও শরাফপুর গ্রামের মুহাসিন মোল্লাকে (৩০) আটক করে ।