শিবচরে বিএনপি অফিস উদ্বোধন

গতকাল বুধবার শিবচর পৌর বাজারের আ: মজিদ খান সুপার মার্কেটের ৪র্থ তলায় বিএনপির পার্টি অফিস উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির নেতা এ এইচ এম আ: মান্নান খান। এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: ফিরোজ হোসেন খান, পৌর বিএনপির সভাপতি কবির হোসেন গোমস্তা, পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক হাজী মো: সরোয়ার হোসেন, উপজেলা যুবদলের সভাপতি মো: বাকাউল করিম খান, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান জামাল বেপারি, যুবদলের নেতা হেমায়েত হোসেন খান, সহ সাংগঠনিক সম্পাদক শেখ টিপু, পৌর যুবদলের সভাপতি শাহীন গোমস্তা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিদ্যুত্ মোল্লা, ছাত্রনেতা শহীদ খান প্রমুখ