ঝালকাঠিতে গৃহবধূকে ঝলসে দিল স্বামী

ঝালকাঠি সদর উপজেলার রমজানকাঠি দোগলচিরা গ্রামের নুপুর (২৩) নামের এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে ঝলসে দিয়েছে তার স্বামী। গত সোমবার শেহরির সময় তার স্বামী এ ঘটনা ঘটায়। পারিবারিক সূত্রে জানায়, স্বামী রাসেল মোল্লার সাথে স্ত্রী নুপুরের বাক বিতণ্ডার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রীর গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে নুপুরের বুক, হাতসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে গত মঙ্গলবার বিকাল ৪টায় ঝালকাঠি সদর হাসপাতালে আনা হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। ননদ রোজিনা বেগম জানায়, সোমবার ভোর রাতে সেহেরির সময় নুপুরের গায়ে কেরোসিন মাখা অবস্থায় আগুন জলতে দেখি। এরপর আগুন নেভানোর জন্য নুপুরের স্বামীকে ডাকাডাকি করে পাওয়া যায়নি। তাই আমি নুপুরকে হাসপাতালে নিয়ে এসেছি। ঘটনার পর থেকে নুপুরের স্বামী গা ঢাকা দিয়েছে।