নাগরপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ১৭ জুলাই ২০১৩, ২১:৫৮
জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে কলিমুদ্দিন মিয়াকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার নাগরপুরের গয়হাটা বাজারে এ হত্যার ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়,গয়হাটা গ্রামের কলিমুদ্দিন এবং একই গ্রামের আইয়ুব আলী ও জিন্নাহ গংদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার কলিমুদ্দিন ও প্রতিপক্ষ জমি পরিমাপ করতে গেলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আইয়ুব আলী ও জিন্নার লোকজন কলিমুদ্দিনকে দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।