বড়পর্দার এক সময়ের জনপ্রিয় নায়ক রিয়াজ। অনেকদিন বড়পর্দায় নতুন কোনো সিনেমার খবর নেই তার। তবে বিশেষ দিনগুলোতে নাটকে অভিনয় করতে দেখা যায় তাকে। এবার ঈদেও নাটকে দেখা যাবে তাকে। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন অপি করিম।
‘সুইজারল্যান্ড’ শিরোনামে এই নাটকটি রচনা করেছেন মাসুম শাহরিয়ার ও পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।
নাটকটি গল্পে দেখা যাবে, হানিমুন করার জন্য অনেক দম্পতির পছন্দের জায়গা ‘সুইজারল্যান্ড’। ইউরোপের এই দেশে ভ্রমণ, পিপাসু মানুষ প্রায়ই ভিড় করে। ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে।
আরও পড়ুন: নুসরাতের জন্য ভোট চাইলেন নায়ক সোহম
ইত্তেফাক/কেকে