স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় কারাদণ্ড

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে এক কলেজ ছাত্রকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার গোসাই গোবিন্দপুর গ্রামে। প্রত্যক্ষদর্শী ও ছাত্রীর পরিবার জানিয়েছে, বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামের বাসিন্দা নলিয়া শ্যামা মোহন ইনস্টিটিউটের দশম শ্রেণির ঐ ছাত্রীকে দীর্ঘদিন যাবত্ স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল তুলসী বরাট গ্রামের সাধন সরকারের বখাটে পুত্র সনজিত সরকার (১৯)।