আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভা শনিবার
প্রকাশ : ১৭ জুলাই ২০১৩, ২২:০৪
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের এক সভা আগামী ২০ জুলাই শনিবার বিকাল ৫টায় গণভবনে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। আওয়ামী লীগ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সকল সদস্যকে উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।