চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন অতিথি হরিণ শাবক
প্রকাশ : ১৭ জুলাই ২০১৩, ২৩:১১
চট্টগ্রাম চিড়িয়াখানার শাম্বার হরিণের খাঁচায় জন্ম নিয়েছে নতুন শাবক। এই শাবকটির পরিচর্যায় চিড়িয়াখানার কর্মকর্তা-কর্মচারীরা এখন দারুণ ব্যস্ত। চিকিত্সকরা শাম্বার মা ও সদ্যজাত শাবকটির স্বাস্থ্য পরীক্ষা করে দেখেছে ওরা ভালো আছে। শাম্বার হরিণের খাঁচাকে ঘিরে দর্শকদেরও এখন উত্সুক ভিড়। সবার দৃষ্টি কাড়ছে দৃষ্টিনন্দন ছোট্ট শাবকটি। জানা যায়, মঙ্গলবার গভীর রাতে শাম্বার শাবকটি জন্ম নেয়। সে এখন শাম্বার খাঁচার এ প্রান্ত থেকে ওই প্রান্ত নেচে বেড়াচ্ছে।