ফটো ক্যাপশন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি. -এর পর্ষদীয় অডিট কমিটির ১৮৬তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান মো. আমির উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরীসহ অন্য পরিচালকবৃন্দ

০০০

স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ২৪তম বোর্ড সভায় ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদ সভাপতিত্ব  করেন। উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তারিকুল আজমসহ অন্য পরিচালকবৃন্দ

০০০

সম্প্রতি ইউনিয়ন ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে দিনব্যাপী ‘আন্তর্জাতিক ব্যবসাভিত্তিক মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থা্পনা পরিচালক হাসান ইকবাল। মূল বক্তব্য উপস্থাপন করেন বিএফআইইউয়ের যুগ্ম-পরিচালক মোহাম্মদ শফিকুল ইমদাদ

 

০০

 

সম্প্রতি সাধারণ বীমা করপোরেশন ঢাকা জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার (সার্বিক দায়িত্ব) এস এম শাহ আলম আনুষ্ঠানিকভাবে নৌ-কার্গো বীমা দাবির অনুকূলে অনুমোদিত ৫৯ লাখ ৯১ হাজার ৩৫ টাকার ১টি চেক ‘এসেনসিয়াল ড্রাগস কোং লি.’ এর জেনারেল ম্যানেজার (প্রকিউরমেন্ট) সৈয়দ জহির উদ্দিন জামালের নিকট হস্তান্তর করেন। অনুষ্ঠানে সাধারণ বীমা করপোরেশনের ঢাকা জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার, নিলুফার ইয়াসমিন ও দাবি বিভাগের ম্যানেজার মো. আবদুল মতিন উপস্থিত ছিলেন