মৃত্যুদণ্ডের রায় সাজানো নাটক :জামায়াত
প্রকাশ : ১৭ জুলাই ২০১৩, ২৩:১৮
জামায়াতের নির্বাহী কমিটির সদস্য এএইচএম হামিদুর রহমান আযাদ এমপি বলেছেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় সরকারের সাজানো নাটক। গতকাল বুধবার মামলার রায় ঘোষণার পর টেলিফোনে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এ বক্তব্য শুধু আমার ব্যক্তিগত নয়, জামায়াতের।
হামিদুর রহমান অভিযোগ করে বলেন, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন জামায়াতের সেক্রেটারি জেনারেল মুজাহিদের বিরুদ্ধে কোন অভিযোগই প্রমাণ করতে পারেনি। যেখানে অভিযোগ প্রমাণ হয়নি, সেখানে ফাঁসির রায় দেয়ার অর্থই হচ্ছে পূর্ব পরিকল্পিত। আমরা মনে করছি সরকারের করা ছকে ফাঁসির রায় হয়েছে। তিনি বলেন, সরকার যতই চেষ্টা করুক না কেন জামায়াতকে দমাতে পারবে না।