সৌদি আরবে বিদেশি গৃহকর্মীদের জন্য নীতিমালা

সৌদি আরবে কর্মরত লাখ লাখ বিদেশি গৃহকর্মীদের আরো অধিকার নিশ্চিত করতে নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী নিয়োগকর্তা শ্রমিকদের পুরো পারিশ্রমিক দিতে বাধ্য থাকবে। গৃহকর্মীরা প্রতি সপ্তাহে একদিন ছুটি পাবে। এছাড়া দিনে নয় ঘণ্টা ছুটি পাবে শ্রমিকরা। তবে শ্রমিকদের নিয়োগকর্তাকে মেনে চলতে হবে এবং যথাযথ কারণ ছাড়া কাজ ছেড়ে দিতে পারবে না। এই নীতিমালা না মানলে শ্রমিক ও নিয়োগকর্তা উভয় পক্ষকে জরিমানা করার বিধান রাখা হয়েছে।