রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আব্দুল গফুর চাটমোহর পৌর এলাকার নারিকেল পাড়া নিবাসী মুক্তিযোদ্ধা ডা. আব্দুল গফুর (৬৫) গত মঙ্গলবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে....রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। চাটমোহর ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে স্থায়ী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। একে এম লাইসুজ্জামান ঢাকা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা একেএম লাইসুজ্জামান (৭০) গত মঙ্গলবার অসুস্থতাজনিত কারণে নিজ বাসভবনে মারা যান (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি ১ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দক্ষিণখান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে দক্ষিণখান পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।