মতিঝিল থানা মত্স্যজীবী দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
প্রকাশ : ১৭ জুলাই ২০১৩, ২৩:২০
মতিঝিল থানা মত্স্যজীবী দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মো. শাহআলম সভাপতি, মো. আনিছুর রহমান চৌধুরী (সেতু চৌধুরী), আল ইসলাম কায়েদ সাধারণ সম্পাদক ও মো. মেহেদী মাসুদ রিপনকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যের এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। বিএনপির মহানগর কার্যালয়ের ভাসানী মিলনায়তনে গত সোমবার এক অনুষ্ঠানে মত্স্যজীবী দলের সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলামের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করেন ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক হাজী মো. শফিকুল ইসলাম রাসেল। প্রেস বিজ্ঞপ্তি