ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর যৌথ উদ্যোগে একাডেমি প্রাঙ্গণে আয়োজিত হতে যাচ্ছে জামদানি পণ্য প্রদর্শনী ও মেলা। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী ও মেলা উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শিল্প সচিব মো. আবদুল হালিম, সংস্কৃতি সচিব (ভা.) ড. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব (ভা.) মো. মিজানুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বিসিক চেয়ারম্যান মোশ্তাক হাসান এনডিসি।
মেলায় ২৫ টি স্টল থাকবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ১৬ মে বৃহস্পতিবার থেকে শুরু হয়ে মেলা ২৫ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থী ও ক্রেতা সাধারণের জন্য উম্মুক্ত থাকবে।