গোপন শিল্প

পুড়ছে হূদয়, নারী নিপুণ ছোঁয়ায় গোপন-শিল্পের কারুকাজ ক্রমাগত অদৃশ্য চুম্বনে তার ঠোঁট ঝরে পড়ে গোলাপের রাত্রিগুলো অভ্যন্তরে কাঁদে। পুড়ছে পৃথিবী, গান পাখির কূজনে পুড়ছে বৃক্ষের ছায়া-সুন্দর সকাল আক্রান্ত জীবনে শুধু ব্যক্তিগত ক্ষোভ কিসের নেশায় মানুষের আয়োজন? পুড়ছে মননে-স্বপ্নে সমস্ত ইচ্ছের বারান্দা, রঙিন ছবি, দিগন্তের হাসি পূর্ণতার কতিপয় দুরন্ত আবেগ আকুল তৃষ্ণার রং! পুড়ছে! পুড়ছে! পুড়ছে শাড়ির ভাঁজ! নারীর যৌবন তবু শৃঙ্খলে পুড়ছে-নম্রতা পুড়ছে!!