কৃষি ঋণ নীতিমালা ঘোষণা ২৩ জুলাই

চলতি অর্থবছরের জন্য ঘোষিত বাজেটের সঙ্গে মিল রেখে ব্যাংকগুলো জন্য ১৪ হাজার ৫৯৫ কোটি টাকা কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে বাংলাদেশ ব্যাংক। আগামী ২৩ জুলাই কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে গভর্নর ড. আতিউর রহমান চলতি অর্থবছরের কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ও কৃষি ঋণ নীতিমালা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। নতুন নীতিমালায় কেঁচো কম্পোস্ট, কমলা চাষসহ বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে। এছাড়া মূলখাত হিসেবে শস্য, মত্স্য ও প্রাণিসম্পদে ঋণ বিতরণে অগ্রাধিকারে থাকবে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে। নতুন নীতিমালায় বলা হয়েছে, আবেদন করার পর কোনো কৃষক ঋণ পাওয়ার অনুপযুক্ত হলে কেন ঋণ পাবে না তার কারণ উল্লেখ করে কৃষককে জানাতে হবে। এক্ষেত্রে ঋণ আবেদনের সর্বোচ্চ ১০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এছাড়া দশ টাকায় খোলা কৃষক অ্যাকাউন্টকে উত্সাহিত করতে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ ও কৃষি ভর্তুর্িক প্রাপ্তি নিশ্চিত করতে বলা হয়েছে। প্রকৃত কৃষকরাই যেন সময়মতো ঋণ পান সে বিষয়ে নতুন নীতিতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। ঋণ বিষয়ে কৃষকের কোনো অভিযোগ থাকলে তা ১৬২৩৬ নম্বরে ফোন করে কেন্দ ীয় ব্যাংককে জানানো যাবে। আর এ ধরনের অভিযোগ যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিষ্পত্তি করা হয় সে দিকনির্দেশনায়ও থাকছে এবারে নীতিতে।