জোকস
প্রকাশ : ১৮ জুলাই ২০১৩, ২০:৫৯
শোনা যায় বিশিষ্ট ভাষাবিজ্ঞানী অধ্যাপক আব্দুল হাইকে একবার তত্কালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনেম খাঁ বলেছিলেন, ‘শুনেছি আপনি লেখালেখি করেন। তা রবীন্দ্রসংগীত লিখতে পারেন না?’
উত্তরে অধ্যাপক আব্দুল হাই হেসে উত্তর দিয়েছিলেন, ‘লিখতে পারব না কেন, পারি। কিন্তু সমস্যা হলো আমি লিখলে সেটা তো আর রবীন্দ্রসংগীত হবে না, হবে হাইসংগীত!’
একবার এক ডেন্টিস্টের চেম্বার থেকে নববর্ষ উপলক্ষে মজার একটি বিজ্ঞাপন দেওয়া হলো। তাতে লেখা ছিল—
‘নববর্ষের বিশেষ উপহার হিসেবে আজ দুটি দাঁত তুললে তৃতীয় দাঁতটি তোলা ফ্রি!’
রাত প্রায় আড়াইটার দিকে এক মাতালকে আটক করল টহল পুলিশ-
পুলিশ :এত রাতে কোথায় যাচ্ছেন আপনি?
মাতাল :লেকচার শুনতে।
পুলিশ :বাজে কথা বলবেন না! এত রাতে কোথায় লেকচার শুনবেন?
মাতাল :বাসায়, স্ত্রী’র কাছে!
মাঝরাতে উচ্চৈঃস্বরে গান গাওয়ার জন্য এক মাতালকে আটক করল পুলিশ।
পুলিশ :তুমি জানো, শব্দদূষণ করার জন্য আমি এখন তোমাকে গ্রেপ্তার করতে পারি?
মাতাল :তা নিশ্চয়ই পারেন। কিন্তু হাজার হাজার বেকারের এই দেশে যে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিল তার জন্য আমি কৃতজ্ঞ হয়ে একটা গানও মনখুলে গাইতে পারবো না!
পুলিশ :হুম! তা হয়তো পারো। কিন্তু লোকটা কই? কাকে গান শোনাচ্ছ?
মাতাল :কেন নিজেকেই! আমি তো নিজেই নিজের চাকরির ব্যবস্থা করেছি।