প্রিমিয়ার লিজিংয়ের নতুন ভাইস চেয়ারম্যান

নার্গিস আনোয়ার প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি পরিচালনা পর্ষদের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বর্তমানে তিনি গৃহ নির্মাণ প্রতিষ্ঠান লিভিং প্লাস লিমিটেডের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। - প্রেস বিজ্ঞপ্তি