চাটখিলে মামলা করে মুক্তিযোদ্ধা পরিবার বিপাকে

নোয়াখালী জেলার চাটখিল থানার বজলুর রহমান লাভলু (৩৩)-এর হত্যা মামলা করে ২নং রামনারায়ণপুর ইউনিয়নের পাঁচগরিয়া গ্রামের মুক্তিযোদ্ধা আবুল খায়েরের পরিবার বিপাকে পড়েছেন। নিহত লাভলু মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ছেলে। লাভলুকে এলাকায় আধিপত্য বিস্তারের জন্য স্থানীয় সন্ত্রাসী বাচ্চু বাহিনী গুলি করে হত্যা করে। লাভলুর হত্যা মামলা করার পর মামলার তদন্তকারী কর্মকর্তা মাত্র ১ বার ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন। মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ এদের গ্রেফতার করতে পারেনি। অন্যদিকে মামলা করায় বাচ্চু বাহিনীর সদস্যরা নিহত পরিবারকে হত্যার হুমকি দিয়ে আসছে। এতে করে এ পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।