টেকনাফে ৬ বাংলাদেশি মালয়েশিয়াগামী আটক

টেকনাফের শাহপরীরদ্বীপ সীমান্ত দিয়ে অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া পাড়ি জমাতে গিয়ে বিজিবি’র হাতে ধরা পড়লো ছয় বাংলাদেশি। বুধবার ভোরে পশ্চিম পাড়া বীচ হতে এদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন ফরিদপুর ভাংগা উপজেলার থানামাট্টা গ্রামের আব্দুর জব্বার শরীফের ছেলে মোঃ আহাদ (২৫), ঢাকা নবাবগঞ্জের রুপারচর গ্রামের আনোয়ার আলীর ছেলে মোঃ মফিজ (২৪), ঝিনাইদহ কালিগঞ্জের সাতবাড়িয়া গ্রামের মোঃ আব্দুর রশিদ (২৮), মাগুড়া জেলার শালিকা নিত্যানন্দ গ্রামের ওমর আলী বিশ্বাসের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (২৪), মৃত সোলতান মোল্লার ছেলে মোঃ সোলা্য়মান (২৯) ও মো ওয়াজেদ আলীর ছেলে মোঃ পিকুল হোসেন (২৩)। বিজিবি ৪২ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্ণেল মোঃ জাহিদ হাসান জানিয়েছেন, আটককৃতদের টেকনাফ থানায় সোপর্দ করে স্থানীয় তিন দালালের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয়া হয়েছে। প্রসংগত আগের দিন মঙ্গলবার ভোরেও হ্নীলা জাদিমোড়া এলাকার মোহাম্মদ উল্লাহর বাড়ি হতে মালয়েশিয়াগামী ছয় বাংলাদেশিকে আটক করেছে কোস্টগার্ড।