ইরাক ভয়ঙ্কর ঝুঁকির পথে :জাতিসংঘ দূত
জাতিসংঘ (যুক্তরাষ্ট্র) থেকে বাসস
প্রকাশ : ১৮ জুলাই ২০১৩, ২১:২৫
জাতিসংঘ দূত মঙ্গলবার জানিয়েছেন, গত চার মাসে ইরাকে প্রায় তিন হাজার লোক নিহত হয়েছে। এক্ষেত্রে তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, দেশটি এখনো “ভয়ংকর ঝুঁকির পথে” হাঁটছে। ইরাকে জাতিসংঘের বিদায়ী বিশেষ প্রতিনিধি মার্টিন কব্লার নিরাপত্তা পরিষদকে জানান, রাজনৈতিক উত্তেজনা ও সিরিয়ার সংঘাতের ঘটনা ইরাকের পরিস্থিতিকে ঘোলাটে করে তুলেছে। ফলে রক্তক্ষয়ী বিগত পাঁচ বছরের মধ্যে গত চার মাসেই দেশটিতে প্রায় তিন হাজার লোক নিহত ও সাত হাজারের বেশি আহত হয়। তিনি বলেন, চলতি জুলাই মাসে ইরাকে ধারাবাহিক হামলায় অনেক লোক প্রাণ হারায়। দেশব্যাপী নতুন করে এই উত্তেজনার প্রেক্ষাপটে ইরাকের নেতাদের এব্যাপারে এখনি “গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত” নিতে হবে।