কাশিয়ানীতে
কাজ শেষ না
করেই বিল
কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৮ জুলাই ২০১৩, ২১:২৬
কাশিয়ানী উপজেলার ১৪টি ইউনিয়নের অধিকাংশ চেয়ারম্যানরা নামমাত্র প্রকল্প দাখিল করেই গত ৩০ জুনের আগে এল,জি,এসপির বরাদ্দকৃত টাকা উত্তোলন করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সরেজমিনে গিয়ে উপজেলার ৪নং সাজাইল ইউনিয়নের সচিব মোঃ লাভলু মিয়ার কাছে জানতে চাইলে তিনি জানান,আমরা ৯ লাখ ৫২ হাজার টাকা উত্তোলন করেছি এবং দুই একদিনের মধ্যে কাজ শুরু করা হবে। এছাড়া শিঙ্গা, হাতিয়াড়া, বেতুড়ী, ফুকরা ইউনিয়নে গিয়ে দেখা যায় কোথাও এল,জি এসপি প্রকল্পের কাজ সমাপ্ত হয়নি। হাতিয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান হারানিধি মণ্ডল, সাজাইল ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুল আলম সেলিম, শিঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান সুনিল সরকার ও ফুকরা ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ মোল্যার কাছে এ ব্যাপারে জানতে চাইলে তারা টাকা উত্তোলনের কথা স্বীকার করে বলেন,আমরা কাজ শুরু করেছি।