সদরপুরে ১২৭টি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৮ জুলাই ২০১৩, ২১:২৭
ফরিদপুরের সদরপুর উপজেলার ১২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা ২য় শ্রেণির পদমার্যাদা, সহকারী শিক্ষকদের উন্নত বেতন স্কেলের দাবিসহ ১২ দফা দাবিতে গত মঙ্গলবার ও বুধবার কর্মবিরতি পালন করেন। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ মিয়া ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জানান, উক্ত দাবি না মানা পর্যন্ত আমাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।