বুড়িচং-এ যুবলীগ নেতা
আটক, প্রতিবাদে
সড়ক অবরোধ
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ১৮ জুলাই ২০১৩, ২১:২৮
ইয়াবা বিক্রির অভিযোগে কুমিল্লার বুড়িচং উপজেলা যুবলীগ নেতা হামিদকে আটক করে র্যাব। এর প্রতিবাদে বুধবার সন্ধ্যা থেকে রাত ৩টা পর্যন্ত কুমিল্লা-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করে দলীয় নেতা-কর্মীসহ স্থানীয় জনতা। উত্তেজিত জনতা ঘটনার ষড়যন্ত্রকারী উল্লেখ করে বুড়িচং উপজেলা চেয়ারম্যান সাজ্জাত হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে অবরোধ তুলে নেয়া হয়। এব্যাপারে উপজেলা চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন মোবাইল ফোনে জানান, তিনি নিজেই মার্ডার কেইসে ঢাকায় পড়ে আছেন। তা ছাড়াও হামিদ আমার দলীয় লোক। তাকে জড়াতে যাবো কেন?