বিনোদন প্রতিদিন চয়েজ
দুই হুমায়ূন
প্রকাশ : ১৮ জুলাই ২০১৩, ২১:৩১
জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যু দিবস উপলক্ষে বাংলাভিশনে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘দুই হুমায়ূন’। অনুষ্ঠানে হুমায়ূন আহমেদ স্যারের বিভিন্ন ঘটনা, নানা জানা-অজানা কথা বলার পাশাপাশি নুহাশ পল্লীর বিভিন্ন গাছপালা দেখিয়ে সেসব গাছের কাজ ও সংগ্রহ করার গল্প জানিয়েছেন। এই অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচার হবে আজ দুপুর ১টা ৫ মিনিটে।