বাড়ি ছাড়ার নোটিসে
গৃহবধূর আত্মহনন
মংলা (বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশ : ১৮ জুলাই ২০১৩, ২১:৩২
মংলায় মর্জিনা নামে এক গৃহবধূ বিষপানে আত্মহনন করেছেন। সে মংলা শহরতলীর মোর্শেদ সড়কের অধিবাসী মনিরের স্ত্রী। এলাকাবাসী জানায়, মর্জিনা ও মনির দম্পতি মোর্শেদ সড়কের শিকারীর মোড়ের মৃত সালাম মেড’র বাড়ির ভাড়াটিয়া। বাড়ির মালিকের ছেলে শিমুল সম্প্রতি পুলিশের হাতে আটক হয়। নাম প্রকাশে অনিচ্ছুক শিমুলের এক বন্ধু বলেন, এ ব্যাপারে মর্জিনার স্বামী মনিরকে সন্দেহ করে শিমুলের মা। এক পর্যায়ে তিনি মনিরকে বাড়ি ছাড়ার নোটিস দেন। এরই এক পর্যায়ে বিব্রতকর পরিস্থিতে পড়ে মর্জিনা। এ নিয়ে পরিবারে ঝগড়া-ঝাটির এক পর্যায়ে সে মঙ্গলবার ইফতারির পর বিষপান করে। গুরুতর অবস্থায় তাকে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে বুধবার ভোরে সে মারা যান।